বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

সরকার ভোট নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে: টুকু

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫ সমমনা সংগঠনের সমন্বয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোটের’ আত্মপ্রকাশ ঘটেছে। আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জোটের ঘোষণা দেন। এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু ‘সমমনা গণতান্ত্রিক জোটের’ আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ যে একটি আকাঙ্খা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল- সেটি হচ্ছে গণতন্ত্র। আমি আমার ভোট দিয়েছি, সেই ভোটের মূল্যায়ন করতে হবে। পাকিস্তানি সরকার জনগণের ভোটের মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ বিপ্লব ঘটিয়েছিল। জনগণ যাতে তাদের ভোট না দিতে পারে তার জন্য বর্তমান সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। 

ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানকে এই জোটের প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।  বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু এখন বাংলাদেশের গুটি কয়েক শ্রেণির লোক দেশে শাসন ব্যবস্থাকে গ্রাস করছে এবং তারা যা চাচ্ছে তাই করছে। তারা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান এবং দিনের ভোট রাতে করে থাকেন। আর বৃদ্ধ লোকজনকে নিয়ে যেয়ে গ্রেফতার করে গুলি করে এবং মামলা দেয়। এমন একটি অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোন মানুষ চায় না আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক। তারা যতই কথা বলুক না কেন নির্বাচন তাদের অধীনে সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পারছি। সেই আলামতে আমরা দেখতে পারছি আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমলাদের নিয়ে। 

তিনি বলেন, এবার হয়তো দিনে রাতে হবে না দিনের ভোট দিনেই হবে তবে অন্য কোন মেকানিকে হবে। ইভিএম না হলে অন্য কিছু করবে তারা। তবে নির্বাচনে যাতে জনগণ তাদের ভোট না দিতে পারে তার জন্য সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। ১৫টি সংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন, ইয়ুথ ফোরাম সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদ সভাপতি এডভোকেট আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টি সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ’৭১ এর সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ এর সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মো. ওমর ফারুক।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit