বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

হিলিতে বাগদোড় প্লাজায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বাগদোড় প্লাজায়। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (৭ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার চারমাথা মোড়ে বাগদোড় প্লাজার ভিতরে দুটি দোকানে এ আগুন লাগে।

সেখানে থাকা ওয়ালটন শোরুম ও টাইলসের দোকানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা।হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হিলির বাগদোড় প্লাজার ভিতরে আগুন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি।

পরে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সুত্রপাত বলে আমরা মনে করছি। সেখানে থাকা দুটি দোকানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit