মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা নিয়ে প্রস্তাবিত পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ‘খুব ভালো’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১১ আগস্ট) ওভাল অফিসে এক অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্পর্ক খুব ভালো।’

এর আগে এক সপ্তাহেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। তবে রোববার নেতানিয়াহু স্পষ্টভাবে জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনার বিরোধিতা করছেন। ওই পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি গাজা থেকে ধীরে ধীরে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ইসরাইলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন। বিভিন্ন জনমত জরিপে তিনি কখনো সমানে, আবার কখনো পিছিয়ে রয়েছেন। ২০২৩ সালে হামাসের ভয়াবহ হামলার পর এটিই ইসরাইলের প্রথম নির্বাচন।

জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর ডানপন্থি সমর্থকদের বড় একটি অংশ গাজা পরিকল্পনার বিরোধিতা করছে। তার সরকারের কট্টর ডানপন্থি মন্ত্রীরাও পরিকল্পনাটি বাতিল করার জন্য নেতানিয়াহুর ওপর চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককেই নিজের রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্পও ইসরাইলের প্রতি নজিরবিহীন সমর্থন দেখিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্তও ছিল।

ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে একসঙ্গে অবস্থান নেন। তবে পরে যুদ্ধবিরতি ও সংঘাতের সমাধান নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য তৈরি হয়। গাজা পরিকল্পনাটি গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরবর্তী ধাপ। ওই যুদ্ধবিরতির ফলে গাজায় ইসরাইলি  সামরিক অভিযান কিছুটা কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  একই সময়ে ইসরাইলের ৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit