সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

সাকিবের সমালোচনার জবাবে যা বললো বিসিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। গত ৪ জানুয়ারি এক অনুষ্ঠানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, বিপিএল ঠিকভাবে আয়োজনে সদিচ্ছার অভাব রয়েছে বিসিবির।

এসময় বিপিএলকে ‘যা-তা’ টুর্নামেন্ট দাবি করে সাকিব বলেন, দুই মাস সময় পেলেই সব ঠিক করে ফেলতে পারবেন। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিপিএলের স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে এসেছিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার কাছে সাকিবের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হয়।

জবাবে সিইও বলেন, ‘আমি নিশ্চিত নয় যে তিনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কী না, আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।’

বারবারই বিসিবি বলে আসছে, সীমাবদ্ধতার কথা। সেগুলো আসলে কী? জানতে চাইলে সুজন বলেন, ‘আমি সবার সামনে সীমাবদ্ধতাগুলো তো আপনাকে বিস্তারিত বলতে পারব না।’

ভবিষ্যতে ভালো কিছু করার বার্তা দিয়ে সিইও বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিরাও যে তাদের অবকাঠামো তৈরি করবে সে ধরনের সুযোগ সুবিধা হচ্ছে না। কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে পারিনি বিভিন্ন কারণে। এখানে সীমাবদ্ধতা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না। বিশ্বব্যাপী কিছু বিষয় চলে আসছে, যে কারণে সীমাবদ্ধতা হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে, এরপর থেকে যেগুলো করা হবে, ওগুলোর আগে আমাদের ফ্রাঞ্চাইজি ঠিক করা থাকবে এবং আমাদের টাইমলাইনও দেওয়া থাকবে।’

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit