রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

পুলিশের গুলিতে বস্টনে বাংলাদেশি ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসেচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ তথা বস্টনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ছাত্র। নিহতের নাম সাঈদ ফয়সাল আরিফ (২০)। ম্যাসেচুসেটস ইউনিভার্সিটির ছাত্র আরিফ বুধবার দুপুরে পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন। তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

পুলিশ তাকে গুলি করার আগে হাতে ধারালো ছুরি দেখতে পায় বলে পুলিশ দাবি করছে। পুলিশ বলেছে, চেস্টনাট ও সিডনি রাস্তায় এক ব্যক্তি ফোন করে একটি অঘটনের অভিযোগ করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছার পর আরিফকে একটি ছুরি হাতে দেখতে পায়। তার গায়ে শার্ট ছিল না। পুলিশ অফিসার তাকে দাঁড়াতে বললে আরিফ সাড়া দেননি বলেই এক পর্যায়ে তাকে তাক করে গুলি করা হয়।

রক্তাক্ত আরিফকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কম্যুনিটিতে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১টায় সিটি হলের সামনে একটি মানববন্ধন থেকে ঘাতকের শাস্তি এবং কম্যুনিটির নিরাপত্তার দাবি জানানো হয়।

 

উল্লেখ্য, মা-বাবার একমাত্র পুত্র সন্তান আরিফের এমন মৃত্যুর ঘটনায় তার বাবা বস্টন আওয়ামী লীগের উপদেষ্টা মজিবুর রহমান একেবারেই ভেঙে পড়েছেন। আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল ইউসুফ পুলিশের এমন নির্দয় আচরণে হতবাক হয়ে এ সংবাদদাতাকে বলেন, বস্টন হচ্ছে সবচেয়ে শান্তিপ্রয় মানুষের সিটি। এখানে যদি পুলিশের গুলিতে মানুষের প্রাণ ঝরে, তাহলে যুক্তরাষ্ট্রে কেউই নিরাপদ নন ভাবতে হবে।

এদিকে, পুলিশ কমিশনার তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে, সরেজমিনে তদন্ত চালানো হচ্ছে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য। নিহত সাইদ ফয়সাল ওরফে আরিফের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit