রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ডি মারিয়ার অপেক্ষায় জুভেন্টাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর থেকেই আনন্দে মেতে আছেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। সাথে আছে চোটও। তাই ঠিক কবে নাগাদ তিনি নিজের ক্লাব জুভেন্টাসের জার্সিতে ফিরছেন, তা নিশ্চিত নয় এখনও। লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা ‘তুরিনের ওল্ড লেডি’দের সামনের পথচলার আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে চাই। 

ইতালির গণমাধ্যম অবশ্য বলছে, শনিবার উদিনেজের বিপক্ষে বদলি নেমে কিছুটা সময় খেলতে পারেন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। যাতে করে নাপোলির বিপক্ষে পরের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তৈরি হতে পারেন পুরোপুরি। সেরি আর টেবিলে শীর্ষে আছে নাপোলি। 

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি ঘুরে গত বছরই জুভেন্টাসে যোগ দেন দি মারিয়া। দলটির হয়ে অভিষেকে জয় পেলেও গত অগাস্টে ঊরুতে চোট পান তিনি। এই চোট কাতার বিশ্বকাপের সময়ও তাকে ভুগিয়েছে যথেষ্ট। মৌসুমের বাকিটা সময়  ছন্দময় দি মারিয়াকে চাইছে জুভেন্টাস। এ কারণেই হয়ত হালকা চোটে থাকা এই তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি দলটির কোচ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit