রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

লটারিতে ১০৫ কোটি টাকা জিতেই দেশে ফিরছেন রয়ফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতে নববর্ষের প্রথম বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি প্রায় ১০৫ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী গাড়িচালক মুহাম্মদ রয়ফুল ইসলাম।

আবুধাবিতে অনুষ্ঠিত লটারিতে ২৪৭ সিরিজের এ যাবতকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন নোয়াখালীর ছেলে রয়ফুল। ২০২২ সালের ১০ ডিসেম্বর টিকিটটি (টিকিট নম্বর ০৪৩৬৭৮) কিনেছিলেন তিনি।

তবে ১০৫ কোটি টাকা বিজয়ী হলেও পুরো টাকা একা পাচ্ছেন না রয়ফুল ইসলাম। এ টাকা হাতে আসার পর রয়ফুলসহ আরও ১৭ জনে ভাগ করে নিতে হবে।

জানা যায়, মুহাম্মদ রয়ফুল ইসলাম নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরঈশ্বর রায় গ্রামের হাজি আসলাম মিয়ার বাড়ির মৃত খুরশেদ আলমের ছেলে। দুই বছর আগে একই উপজেলার ইসরাত জাহান রিসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের এক বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

জীবিকার তাগিদে ২০১১ সালে দুবাই পাড়ি দেন রয়ফুল। সেখানে একটি কোম্পানিতে গাড়ির ড্রাইভারের চাকরি নেন তিনি।
চার ভাইয়ের মধ্যে রয়ফুল তৃতীয়। তার বড় ভাই মো. বাবুল উদ্দীন একটি আবাসিক হোটেলের ম্যানেজারের চাকরি করেন। মেঝ ভাই মো. সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। ছোট ভাই মো. রুবেল উদ্দিনও দুবাই থাকেন।

এদিকে রয়ফুলের লটারি জয়ের খবরে তার বাড়িতে বইছে খুশির জোয়ার। তার স্ত্রী ইসরাত জাহান রিসা বলেন, আল্লাহর রহমতে আমার স্বামী লটারিতে জয়ী হয়েছে। এতে আমরা অনেক খুশি। চলতি মাসের ১০ তারিখে তার দেশে আসার কথা। বিমানের টিকিটও কিনে রেখেছেন। এখন তিনি যেন নিরাপদে বাড়িতে ফিরে আসেন সেই দোয়া করি।

জানা যায়, গত ৯ বছর ধরেই রয়ফুল লটারির টিকিট কেনেন। সবশেষ ১০ ডিসেম্বর এ টিকিট অনলাইনে কিনেন তিনি। রয়ফুলসহ ১৭ জন মিলে ২০ শেয়ারে ৫০০ দিরহাম মূল্যের এ টিকিটটি ক্রয় করেন তিনি, যেখানে তার তিন শেয়ার রয়েছে। ফলে লটারিতে জেতা ১০৫ কোটি টাকা এখন এই ১৭ জনের মধ্যে ২০ ভাগ হবে। 

উল্লেখ্য, প্রায় ৩ দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকিট’ লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়। প্রথম স্থানের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ প্রতি মাসে পরিবর্তন হয়।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit