শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেত্রকোনায় ট্রেনের নীচে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : ঢাকাগামী মহুয়া কমিউটর ট্রেনের নীচে কাটা পড়ে নাঈম মিয়া(১৭) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে নেত্রকোনা পৌর সভার বাহিরচাপড়া গ্রামে। নিহত নাঈম ওই গ্রামের কামসল ইসলামের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর সভার বাহিরচাপড়া গ্রামের নাঈম এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে রেললাইনের ওপর বসে সে মোবাইল দেখছিল।

এ সময় ঢাকাগামী ৪৪ আপ মহুয়া কমিউটার ট্রেন কাছাকাছি চলে আসলেও সে খেয়াল করেনি। এতে করে সে ট্রেনের নীচে কাটা পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই। রেলওয়ে পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit