বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে ভুটানে উৎপাদিত সকল পণ্য

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভুটানে উৎপাদিত সকল পণ্য (আলু ও সুতা ব্যতিত) আমদানির অনুমতি দিয়ে আমদানিযোগ্য পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (০৪ জানুয়ারি) প্রকাশিত তালিকায় নতুন আরও কিছু পণ্য যুক্ত করা হয়েছে। এর মধ্য মার্বেল চিপস, তিল ও ফ্লাই অ্যাশসহ আরও কয়েকটি পণ্য রয়েছে। এর ফলে আখাউড়া স্থলবন্দরের আমদানি বাণিজ্য চাঙা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই চাহিদা সম্পন্ন আরও কিছু পণ্য আমদানির অনুমতি চেয়ে আসছিলেন। 
তবে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দরটি দিয়ে আগের মতোই সব ধরনের পণ্য রপ্তানি করা যাবে। আখাউড়া স্থলবন্দরটিকে মূলত রপ্তানিমুখী বন্দর ধরা হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে বরফায়িত মাছ, রড, সিমেন্ট ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘এনবিআরের নতুন তালিকা আমরা পেয়েছি। ভুটানে উৎপাদিত পণ্য আমদানির অনুমতি পেয়ে আমরা আনন্দিত। নতুন আরও কিছু পণ্য আমদানির অনুমতি দিয়েছে এনবিআর। ভারতের আসাম দিয়ে ভুটান থেকে পণ্য আমদানি করা যাবে’।

‘তবে দেশে ভুটানের কোন পণ্যগুলোর চাহিদা আছে এবং আমদানি ব্যয় কেমন হবে- সেগুলো পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নেব কখন এবং কোন পণ্য আমদানি করব’- উল্লেখ করেন শফিকুল ইসলাম। এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমদানিযোগ্য পণ্যের নতুন তালিকা আমাদের কাছে এখনও আসেনি। তবে পণ্য আমদানি বাড়লে স্বাভাবিকভাবেই বন্দর কর্তৃপক্ষের আয় বাড়বে’।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit