রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

ডেসক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত। তারা মাঝে মধ্যে আমাদের যে সুপারিশ দেয়, সেগুলো খুব আহাম্মকের মতো মনে হয়, অলীক। বাংলাদেশ সম্পর্কে ভালো জানে এদেশের মানুষ।’বুধবার সকালে সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ, যেখানে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লক্ষ লোক রক্ত দিয়েছে। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে। তিনি বলেন, ‘এদেশে নির্বাচনে ৭০-৮০ ভাগ লোক ভোট দেয়। কিন্তু অনেক দেশে ২৫-৩০ ভাগ লোকও ভোট দেয় না। নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না। অথচ এদেশে একেকটি পদে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপরও তারা কী করে বড় বড় বকবক করে। নিজের দিকে তাকায় না কেন?’

এমন বাস্তবতায় মিডিয়াকে এ বিষয় নিয়ে হইচই না করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিডিয়ার কারণে বিদেশিরা পাত্তা পাচ্ছে। আপনারা বিদেশিদের কাভার করা বন্ধ করেন। আপনারা কাভারেজ বন্ধ করলে তারা ঘরে বসে থাকবে। আপনাদের কারণে তারা মজা পায়। তারা নিজেদের এই দেশের রাজা মনে করে।’

বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই দাবি করে মন্ত্রী বলেন, এখানে সাড়ে ১২ হাজার পত্রিকা ও ৪৫টা টেলিভিশন আছে। অনেকগুলো সাময়িকী আছে। আর কোথায় এমন আছে?

কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের কারণে দেশে যে কত উন্নয়ন হচ্ছে, তা আমরা টের পাচ্ছি না। কমিউনিটি ক্লিনিক হওয়ার ফলে দেশে মাতৃমৃত্যু-শিশুমৃত্যু অনেক কমে গেছে। আগে তা প্রায় ৮৬ শতাংশ ছিল। এর মধ্যে সিলেটে শিশুমৃত্যু-মাতৃমৃত্যু সবচেয়ে বেশি ছিল। এগুলো অনেক কমে এসেছে।

মতবিনিময় সভায় সিলেটে আরও সাতটি নতুন কমিউনিটি ক্লিনিক চালুর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সিলেট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের মোট ২৪টি নতুন কমিউনিটি ক্লিনিক প্রয়োজন। আশা করছি দ্রুতই এগুলো পেয়ে যাবো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। আমরা দারিদ্রতা অর্ধেকে নামিয়ে দিয়েছি। যেহেতু আমরা উন্নতি করছি তাই অনেকের চোখে পড়ছে। অনেকে ফায়দাও লুটতে চাচ্ছেন। এখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে।’

তিনি বলেন, আমাদের কিছু লোকজন চায় না শান্তি হোক। কারণ অশান্তি হলে তাদের ব্যক্তিগত ফায়দা হয়। এ জন্য বিভিন্ন লোকদের মিথ্যে তথ্য দিয়ে তারা অশান্তি সৃষ্টি করতে চায়। অনেক বিরোধী দল দেশে উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে, তারা নিজের পা কেটে হলেও দেশের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit