শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঢাবির মৈত্রী পরিবারের নেতৃত্বে সানাউল্লাহ -আমির

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী পরিবার ‘র ২০২৩ সেশনের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ আমির হোসেন।জানা যায়,আজ ৩রা জানুয়ারি (২০২৩ ) ইং মঙ্গলবার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের দিন ধার্য করা হয়। ৪ টা পদে নির্বাচন করার কথা থাকলেও সভাপতি ও সেক্রেটারি পদে একজন করে প্রার্থী থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

বাকি  সাংগঠনিক ও পরিবহন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায়  ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহিদ হাসান এবং পরিবহন সম্পাদক নির্বাচিত হন জাহিদুর রহমান রাহাত । মৈত্রী পরিবারের বিদায়ী কমিটির সভাপতি তানভীর আহমেদ এই কমিটি অনুমোদন দেন।নবনির্বাচিত সভাপতি মোঃ সানাউল্লাহ বলেন,”মৈত্রী পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য।  এই রুটে যারা যাতায়াত করে, তাদের সবাইকে আমরা একটি পরিবারের অংশ মনে করি। আমরা চেষ্টা করবো এই পরিবারের সবাইকে সর্বোচ্চ সেবা দিতে। পাশাপাশি পুরাতন বাসগুলোকে বাদ দিয়ে নতুন বাস সংযোজন ও বিগত বছরের ধারাবাহিকতায় মৈত্রী পরিবারের প্রোগ্রামগুলো সফল করার চেষ্টা করবো।সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন তৈরী করে সবাইকে সাথে নিয়ে মৈত্রী পরিবারকে এগিয়ে নেওয়ার চেষ্টা  করবো। ইনশাআল্লাহ”।

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit