রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

আইন ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হয়: বিচারপতি খায়রুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

ডস্ক নিউজ : বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, আইন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। আইনের ব্যর্থতা ঘটলে গণতন্ত্র ব্যর্থ হয়; যা জার্মানিতে এবং ১৯৫৯ সালে পাকিস্তানে দেখা গেছে। এরপরই ৬ দফা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি। 

খায়রুল হক বলেন, আজকাল অনেক মিডিয়া ট্রায়ালও হচ্ছে। অনেককে আটকের পর কোর্টে নিয়ে গেলেই বলা হচ্ছে অপরাধী! তিনি বলেন, যদি আইনের বদলে মানুষ ইচ্ছামতো শাসন করে আইন তখন সে পশুর বৈশিষ্ট্য ধারণ করে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (এএসবি) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ফাউন্ডেশন অ্যান্ড লেকচার’-এর আয়োজন করা হয়। 

এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইতিহাসবিদ আব্দুল মোমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আয়েশা বেগম, সাবেক বিচারপতি ফজলে কবির, আনোয়ারুল ইসলাম এবং এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য, ফেলোসহ অনেকেই।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit