রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট: রাত সাড়ে ৮টায় বন্ধ মার্কেট, ১০টায় বিয়ে অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট কমাতে নতুন নিয়ম চালু করেছে পাকিস্তান। এই পরিকল্পনার আওতায় দেশটিতে সব ধরনের বাজার রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। আর ১০টায় বন্ধ করতে হবে বিয়ে অনুষ্ঠান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে এই নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এতে বছরে ৬২ হাজার কোটি রুপি সাশ্রয় হবে বলে জানান তিনি।

আসিফ জানিয়েছেন, এছাড়াও সরকারের সব পর্যয়ে বিদ্যুত ও জ্বালানির ব্যবহার অন্তত ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সরকারি কার্যালয়ে সব ধরনের অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহারও কমাতে বলা হয়েছে। জ্বালানি আমদানির অর্থ সাশ্রয়ে এই উদ্যোগ কাজে দেবে বলেও দাবি করেছেন আসিফ। এই প্রকল্পের আওতায় ফিলামেন্টের বাল্ব উৎপাদনও ফেব্রুয়ারি থেকে বন্ধ করা হবে। এছাড়া ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতির বিষয়টিও আছে বিবেচনায়।


সূত্র: জিও  নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit