রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা পর্বের ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।

সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকিট ধরা হয়েছে ৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে।

ঢাকা পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের এক নম্বর গেট এবং শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।

বুধবার (৪ জানুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিটের বিক্রি চলবে। 

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit