বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কুরুলিয়া খাল থেকে এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় খালের কাউতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, কাউতলী রেল এলাকায় এই নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। ৯৯৯ থেকে পাওয়া কল এর ভিত্তিতে তারা লাশটি উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল ইসলাম জানান, বিকেলে এক নারী মরদেহ কাউতলী এলাকায় কুরুলিয়া খালের দুই সেতুর মাঝামাঝি ভাসতে দেখে কেউ একজন ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৯