সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

জীবিকার তাগিদে কাতারে যাওয়া তুষারের আর ফেরা হলো না

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কাতারে রাজধানী দোহায় সড়ক দূর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রেজুয়ানুল হক তুষার (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। খাবার সরবরাহ করতে গিয়ে বাংলাদেশ সময় সোমবার সকাল নয়টার দিকে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তিনি পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে।প্রায় সাত বছর আগে কাতার যাওয়া তুষার ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিলো তার। তুষারের লাশের জন্য স্বজনরা অপেক্ষা করছেন। দ্রুত লাশ আনার দাবি জানিয়েছেন তারা।

তুষারের একমাত্র ভগ্নিপতি শাহনেওয়াজ ভূইয়া রাকিব বলেন, ‘তুষার তার বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান ছিল। তার একমাত্র বোন জুঁই’কে আমি বিয়ে করে পরিবার নিয়ে জাপানে আছি। আট বছর আগে আমার শ্বশুর মারা  যাওয়ার একবছর পর মা’কে একা বাড়িতে ফেলে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে তুষার কাতার প্রবাসে পাড়ি দেয়। সে কাতারে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতো। সোমবার সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় কোন একটি যানবাহনের সাথে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তুষার মারা যায়। আপাতত তার লাশ সেখানকার হাসপাতাল মর্গে রাখা আছে।’

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit