বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

পেলেকে সমাহিত করা হবে মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ সমাহিত করা হবে মঙ্গলবার, ৩ জানুয়ারি। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে।

এর আগে তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান।

এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ বিভিন্ন আকৃতি তৈরি করে নতুন বছর বরণ করে ব্রাজিলিয়ানরা।

একই সঙ্গে লুই ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে কেলি নাসিমেন্তো।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৩ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit