শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

চৌগাছায় ভারতীয় নাগরিক আটক ফেন্সিগ্রিপ ও মদ উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সুরজিৎ মিত্র (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার নিকটথেকে ৪৪ বোতল ফেন্সিডিলের নতুন ভার্সন ফেন্সিগ্রিপ ও এক বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছাথানায় একটি মামলা হয়েছে। আটক সুরজিৎ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মশ্যামপুর গ্রামের রনজিৎ মিত্রের ছেলে।

১ জানুয়ারি রবিবার সকালে উপজেলার কুলিয়া পোষ্ট বিজিবি সদস্যরা কুলিয়া গ্রামের মাঠের মেইন পিলার ৪৬ এর ০৮ এস হতে ৭৫ গজ বাংলাদেশের ভেতরে জনৈক মহিউদ্দিনের শরীষার ক্ষেত থেকে আটক করেন। এ ঘটনায় কুলিয়া পোষ্টের বিজিবিহাবিলদার হাফিজুল হক বাদী হয়ে চৌগাছা থানায় তার বিরুদ্ধে ।একটি মামলা করেন মামলা সূত্রে জানা যায়, সুরজিৎ চৌগাছার কুলিয়া গ্রামে এসে মাদক বিক্রি করতো এবং বিভিন্ন সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়িতে অবস্থান করতো।

বিজিবির হাবিলদার হাফিজুল হক বলেন, আমরা প্রতিদিনের মতো রবিবার পাঁচপাীরতলা বিওপির সাধারণ জিডিমূলে নিয়মিত টহলে বের হই। টহল চলাকালে সংবাদ পাই ভারতীয় একজন মাদক কারবারী মাদক পারাপারের জন্য বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদের ভিত্তিতে ফোর্সসহ আমরা অবস্থান নিই। পরে কুলিয়া মাঠের মেইন পিলার ৪৬ এর ০৮ এস হতে ৭৫ গজ ভেতরে জনৈক মহির জমি উপর থেকে তাকে আটক করি। এ সময় তার নিকট থেকে ৪৪ বোতল ১০০ এমএল ওজনের ফেন্সিগ্রিপ (মাদক) এবং ১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ৫০০এমএল ও একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বাদী মামলায় উল্লেখ করেছেন, আটক আসামি মাদকদ্রব্য ফেন্সিগ্রিফ ও বিদেশি মদ বিক্রয় করার জন্য এ দেশে অবৈধ্য পথে প্রবেশ করে। যা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ)/২৪(ক)ধারা এবং ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারার দন্ডনীয় অপরাধ করেছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় নাগরিককে জব্দকৃত মাদকসহ রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit