বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

প্রধান নির্বাচক হয়েই বাবরের সঙ্গে ঝামেলায় আফ্রিদি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হয়েই বিতর্ক তৈরি করেছেন শহিদ আফ্রিদি। দেড় যুগের বেশি সময় পর পাকিস্তানের মাটিতে খেলেছে নিউজিল্যান্ড।  চলমান টেস্ট সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। নিউজিল্যান্ড আগেই ওয়ানডে দল ঘোষণা করলেও পিসিবি এখনো করেনি। শুধু তাই নয়, ওয়ানডে দল নিয়ে কোচ কিংবা অধিনায়কের সঙ্গে কোনো আলোচনাই করেননি আফ্রিদি!

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় টেস্টের মাঝপথে অথবা টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দল ঘোষণা করবে পিসিবি। কিন্তু দল গঠনের আগে নির্বাচক প্যানেল সাধারণত কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসে। তাদের মতামত চায়। কিন্তু শহীদ আফ্রিদি নাকি ওয়ানডে দল ঘোষণা নিয়ে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে কোনো কথাই বলেননি! এ নিয়ে বাবর আজমও একটু ঘুরিয়ে হলেও বিরক্তি প্রকাশ করেছেন।

আজ রবিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘টেস্ট সিরিজের মধ্যে এ নিয়ে (ওয়ানডে) আলোচনা করার সঠিক সময় এটা নয়। যখন ওয়ানডে শুরু হবে, তখনই জানতে পারবেন। ‘ বোর্ডের পরিবর্তন দলে প্রভাব ফেলছে কি না- এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমরা চেষ্টা করছি, এসব যেন দলে প্রভাব না ফেলে। আমাদের কাজ খেলা ও ভালো পারফর্ম করা। আপাতত আমাদের পূর্ণ মনোযোগ নিউজিল্যান্ড সিরিজে। বাইরে যা ঘটছে, সেসব নিয়ে ভাবলে পারফরম্যান্স খারাপ হবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit