বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

সৌদি ক্লাবে যাওয়ার আগে রিয়ালের আশায় ছিলেন রোনালদো?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তার সম্পর্ক চুকে গিয়েছিল। এরপর সব জল্পনার অবসান ঘটিয়ে রেকর্ড অর্থে সৌদি আরবের আল নাসের ক্লাবে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৫ সাল পর্যন্ত তিনি এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, সৌদির ক্লাবে যাওয়ার আগে রিয়াল মাদ্রিদে ডাক পাওয়ার আশায় ছিলেন সিআর সেভেন!

এমন গুঞ্জন ওঠার কারণও আছে।  বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে দেখা গেছিল ৩৭ বছর বয়সী রোনালদোকে। তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রও ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে ফিরেছেন। এই রিয়াল মাদ্রিদেই তার বাবা সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু রিয়াল কর্তৃপক্ষের মন গলেনি। ৪০ দিন অপেক্ষা করার পর শুক্রবার আল নাসের ক্লাবের সঙ্গে রেকর্ড অর্থে চুক্তিবদ্ধ হন তিনি।

২০২৫ সাল পর্যন্ত আল নাসেরর সঙ্গে চুক্তি সাক্ষরের পর পর্তুগিজ মহাতারকা এক বিবৃতিতে বলেছেন, ‘একটি নতুন লিগ খেলতে আমি খুব আগ্রহী। ইউরোপে খেলার সময় আমি যা যা ট্রফি চেয়েছি সেইগুলি জিতেছি। অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে। সেই অভিজ্ঞতা এশিয়ায় ভাগ করে নেওয়ার সঠিক সময় এটা। সৌদি আরবের পুরুষ এবং নারীদের ফুটবলের উন্নয়নে আল নাসের যে উদ্যোগ নিয়েছে তা খুবই অনুপ্রেরণাদায়ক। ‘

উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনালদোর শেষ সময়টা ভালো কাটেনি। বারবার তাকে প্রথম একাদশের বাইরে রাখা হতো। এমনকি সাময়িকভাবে বরখাস্তও হয়েছিলেন। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ ও ক্লাবের মালিকদের সমালোচনা করেছিলেন। যার ফলে বিশ্বকাপের মাঝেই তার সঙ্গে চুক্তি বাতিল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিশ্বকাপও তার ভালো যায়নি। মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চোখের জলে বিদায় নেন সিআর সেভেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit