মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : আইজিপি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমে এসেছে: জেনারেল কেইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সময় পর্যালোচনা করলে দেখা যায়, দেশটির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ব্যাপকভাবে কমেছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীর এ অগ্রগতিকে তিনি ‘ধারাবাহিক উন্নতি’ হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে কেইন বলেন, আজ সকাল পর্যন্ত ইউএস সেন্ট্রাল কমান্ড ধারাবাহিকভাবে এ উন্নতি করছে। যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে। গত কয়েক ঘণ্টায় এ হ্রাসের গতি আরো ত্বরান্বিত হয়েছে।

কেইন আরো জানান, গত ২৪ ঘণ্টায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আরো ২৩ শতাংশ কমেছে এবং তাদের ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন (আত্মঘাতী ড্রোন) নিক্ষেপের হার ৭৩ শতাংশ কমেছে।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের এ হ্রাস মার্কিন বাহিনীকে তাদের কৌশলগত সুবিধা আরো বাড়ানোর সুযোগ করে দিয়েছে।

জেনারেল কেইন বলেন, এ অগ্রগতির ফলে সেন্ট্রাল কমান্ড ইরানের উপকূলের দক্ষিণ প্রান্তজুড়ে আকাশসীমায় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং অত্যন্ত নির্ভুলতা ও বিধ্বংসী শক্তির মাধ্যমে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পেরেছে।

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit