সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

হিলিতে বই উৎসব পালিত

আব্দুল আজিজ, হিলি,দিনাজপুর।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

আব্দুল আজিজ, হিলি,দিনাজপুর : সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও বই উৎসব পালিত হয়েছে। রোববার (০১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন এই বই উৎসবের উদ্বোধন করেন। এই বছর হাকিমপুর উপজেলায় প্রথামিক পর্যায়ে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৯ হাজার ৮৬টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৬ হাজার বই বিতরণ করা হয়েছে। তবে বইয়ের চাহিদার ৭০% বই এই উপজেলাতে পাওয়া গেছে। পর্যায়ক্রতে সব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মতিউর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মানিক হোসেন, সহকারী শিক্ষক সালমা ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদল ইসলাম বাবু এবং কম্পিউটার শিক্ষক আব্দুল আজিজসহ অনেকেই।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit