মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

স্ত্রী কে শ্বাসরুদ্ধ করে হত্যা ১ বছর পর স্বামী গ্রেফতার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার পর এটিকে আত্মহত্যার নাটক বলে চালিযয়ে দেওয়ার এক বছর পর পুলিশের জালে ধরা পড়লো ঘাতক আব্দুল আলী (৩৫)। শুক্রবার তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুর থেকে আটক করেছে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ। এর আগে গত বছরের ২৮ নভেম্বর দুর্গাপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধুর পারভীন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক আব্দুল আলী উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের পলাশকান্দি গ্রামের ছোবান মিয়ার পুত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ১২ বছর পূর্বে আব্দুল আলীর সাথে কলমাকান্দার পাঁচকাটা গ্রামের পারভিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে আসছিলো পারভীন আক্তার কে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে পারভীনের পরিবার। সর্বশেষ ২০২১ সালের ২৮ নভেম্বর স্বামী বাড়ি থেকে পারভিন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন এবং দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

ঘটনার ১১ মাস পর মৃত্যুর প্রকৃত কারণে আত্মহত্যা নয় বলে ময়না তদন্তের প্রতিবেদন জমা করেন নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার একরামুল হাসান। এরপর পরপরই গত বুধবার রাতে (২৮ ডিসেম্বর) নিহতের ভাই আব্দুস ছালাম বাদী হয়ে আব্দুল আলী সহ তিনজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল দীর্ঘ এক বছর ধরে পালিয়ে থাকা আব্দুল আলীকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, আমরা মামলাটি দায়ের হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা তার বর্তমান লোকেশন সনাক্ত করে তাকে আটকের জন্য দ্রুত একটি টিম নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় অভিযান চালাই। সে দীর্ঘদিন লক্ষ্মীপুর গ্রামে গা ঢাকা দিয়ে ছিলো। লক্ষিপুরে আব্দুল আলী নিজেকে রংপুরের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে বসবাস করতো।

কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/সন্ধ্যা ৬.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit