মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দ্বিতীয় দিনেও মেট্রোরেল ভ্রমণের অপেক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে প্রথমবারের মতো সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা (উত্তর) স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে ট্রেন চলেছে। প্রথম দিন ৩ হাজার ৮৫৭ যাত্রী ট্রেনে চড়েছেন। সেখানে ছিলেন প্রতিবন্ধী, বৃদ্ধ, নারী ও শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ। কনকনে শীত উপেক্ষা করে মেট্রোস্টেশনে পৌঁছান আগ্রহী নগরবাসী। ভোর থেকে ঘন কুয়াশার মধ্যে শত শত মানুষ মেট্রোতে চড়তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শীতে কষ্ট পেলেও তাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিন মেট্রোরেলে চড়তে উত্তরা ও আগারগাঁও স্টেশনে জড়ো হওয়া নগরবাসীর যারা ট্রেনে চড়তে পারেননি, তারা মন খারাপ করে বাসায় ফিরেছেন। আর তাই দ্বিতীয় দিনে ফজর নামাজ পড়েই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন তারা। শুক্রবার মেট্রোরেলের আগারগাঁও স্টেশন ঘুরে দেখা গেছে, শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনের শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস মোড়ে।

লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেট্রোরেলের প্রথম দিনে না চড়তে পারার আক্ষেপ রয়েছে অনেকের মধ্যেই। কারণ ওই দিন লাইনে দাঁড়িয়েও অনেকে সময় স্বল্পতায় ট্রেনে চড়তে পারেননি। তাই আজ যেন আর কোনোকি ঝামেলা পোহাতে না হয়, এ জন্য ফজর নামাজের পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোর ৬টা ৪৫ মিনিটে ও অনেকে ৭টার সময়ও এই লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে আজ (শুক্রবার) টিকিট কাটতে টিকিট অফিস মেশিনের (টিওএম) চেয়ে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) আগ্রহ ছিল যাত্রীদের। তারা নিজে নিজে টাকা প্রবেশ করে টিকিট সংগ্রহ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। যার ফলে প্রায় তিন ভাগের দুই ভাগ মানুষ টিভিএমের সামনে এবং একভাগ মানুষ টিওএম অফিসের সামনে ভিড় করেছেন।

এদিকে আজকে সকাল ৮টা থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। আর উত্তরা থেকে আসা যাত্রীদের মতিঝিল রুটে পৌঁছে দিতে বিআরটিসি বাস আগারগাঁও স্টেশনের বি গেটের সামনে থেকে নিয়মিত ছেড়ে যাচ্ছে। তবে যোগাযোগে বিপ্লব আনতে রাজধানী ঢাকায় আরও ছয়টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা সরকারের রয়েছে। ২০৩০ সালের মধ্যে এসব লাইন করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit