বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ডোমারে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সন্ব^নয় সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) এর সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সন্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নীলফামারী জেলা ব্যবস্থাপক (সেল্প) মাইকেল বাস্কে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নতুল ফেরদৌস হ্যাপি।

প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাদী, ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, রাসেল রানা, শাখাওয়াত হাবিব বাবু, ফিরোজ কবির চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, চিলাহাটি বিজিপির (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার আনোয়ারুল কাদের, এসআই কাজল কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কিশোর কিশোরী দলের সদস্যগণ উপস্থিত ছিলেন। সরকারের পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে ব্যপক ভুমিকা রাখছে। সমাজ পরিবর্তনে সকলকে এগিয়ে আসার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit