সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে জস বাটলাররা। প্রায় দুই সপ্তাহের এ ট্যুরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

বিসিবি নিশ্চিত করার পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। ১ মার্চ ও ৩ মার্চ প্রথম দুটি ওয়ানডে মাঠে গড়াবে মিরপুরে। সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ চট্টগ্রামে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। অবশ্য আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে দুই দলের অংশগ্রহণই এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে।

এছাড়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ৯ মার্চ চট্টগ্রামে হবে। তারপর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ঢাকায়।

ওয়ানডে সিরিজের সূচি

তারিখ             ম্যাচ              ভেন্যু

১ মার্চ          প্রথম ওয়ানডে    মিরপুর 

৬ মার্চ    তৃতীয় ওয়ান            চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি

তারিখ             ম্যাচ                         ভেন্যু
৯ মার্চ         প্রথম টি-টোয়েন্টি    চট্টগ্রাম
১২ মার্চ        দ্বিতীয় টি-টোয়েন্টি      মিরপুর
১৪ মার্চ        তৃতীয় টি-টোয়েন্টি     মিরপুর

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit