রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

লিভারপুলে হাকপো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর লিভারপুলে ডাক পেলেন ডাচ ফুটবলার কোডি হাকপো। ঘটনার সত্যতার স্বীকার করেছে নেদারল্যান্ডস ফরোয়ার্ডের বর্তমান ক্লাব পিএসভি। 

ডাচ ক্লাবটি জানিয়েছে, ২৩ বছর বয়সী হাকপোকে দলে টানতে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। 

হাকপোর ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, অঙ্কটা হতে পারে ৪ থেকে ৫ কোটি ইউরো। 

কাতার বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্স উপহার দেন হাকপো। নেদারল্যান্ডসের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল তার। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই একটি করে গোল করেন তিনি। 

চুক্তির প্রক্রিয়া সারতে হাকপোকে ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছে পিএসভি। ক্লাবটির মহাব্যবস্থাপক মাসেল ব্রান্ডস বলেছেন, এই ফরোয়ার্ডের ট্রান্সফার ফি হবে তাদের জন্য রেকর্ড। 

চলতি মৌসুমে পিএসভির হয়েও দারুণ ফর্মে আছেন হাকপো। ১৪টি লিগ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। সতীর্থদের গোলে অবদান রেখেছেন ১২টিতে। 

সবমিলিয়ে ক্লাবটির হয়ে ১৫৯ ম্যাচে হাকপো জালের দেখা পেয়েছেন ৫৫বার। অ্যাসিস্ট করেছেন ৫০টি।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit