রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

প্রধানমন্ত্রী ও কাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করায় ওবায়দুল কাদেরসহ দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। 

রবিবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। 

এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সন্তানদের নিয়ে রাজপথে থাকার প্রত্যয়ের কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আজীবন প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা।

বিবৃতিতে স্বাক্ষর করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, কমান্ডার মোশাররফ হোসেন, তেজগাও থানা কমান্ডার আবুল বাসার, জামাল খান, তেজগাঁও সমিতির সভাপতি মো. শাহজাহান, ঢাকা-১৫ আসনের আহমেদ উল্লা রতন, এবি সিদ্দিক মোল্লা, মিরসরাইয়ের মোয়াজ উদ্দিন, ফরিদপুরের জেলা কমান্ডার আবুল ফয়েজ, মিরসরাই উপজেলা কমান্ডার মো. কবির, চট্টগ্রামের আহমেদ হোসেন, অবসরপ্রাপ্ত সচিব কেএম মোজাম্মেল, যুগ্ম সচিব কায়কোবাদ, মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কমিটির সভাপতি আবদুর রশীদ, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit