শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।  আজ সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সন্ধ্যা ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়।

সভায় আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সভায় উপস্থিত ছিলেন। দলটির সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit