মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সন্ত্রাস, মাদক নির্মিূল, দেশ ও জাতির কল্যাণে পায়রা সমাজ কল্যাণ সংঘের মানব সেবামূলক, শিক্ষা সহ সকল কার্যক্রম প্রশংসনীয়। সমাজ কল্যাণ সংঘের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন তরান্বিত করা সম্ভব। তিনি সুন্দর সমাজ বিনির্মাণে সরকারের পাশাপাশি এই সংঘের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে কাজ করার আহবান জানান।

তিনি সিলেট নগরীর দরগাহ মহল্লায় মুহিবুর রহমান একাডেমী মাঠে পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা মোঃ ইয়াহইয়া। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা মোঃ এলাইছ মিয়া মতিন। বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আমজাদ হোসাইন, উপদেষ্টা সাদিক মিয়া, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, মুফতি আব্দুল খাবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম।

সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক এ.এস জায়গীরদার বাবলার স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী, রিপন আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী, সাবেক সভাপতি শামসুজ্জামান। উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব শাহীন আহমদ, শাহেদুর রহমান শাবলু, আনোয়ার হোসেন, মাহফুজুল আলম শাকিল, নাহিদ আজিজ, অপু আহমদ, হৃদয় আহমদ, জায়েদ আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিস্তাসুল মুস্তাকিম। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কেটে পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit