মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়লেন আইপিএলের দামি অজি তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার আইপিএল নিলামে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দামে (১৭ কোটি ৫০ লাখ রুপি) বিক্রি হয়ে সর্বকালীন রেকর্ড গড়েন গ্রিন। 

সোমবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ধস নামিয়ে আরও একটি সর্বকালীন ইতিহাস গড়লেন অজি অল-রাউন্ডার।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। একসময় মাত্র ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে মারকো জানসেনকে সঙ্গে নিয়ে কাইল ভেরেইন দলের বিপর্যয় রোধ করেন।

শেষে জানসেন ও ভেরেইন, দু’জনকে ফিরিয়েই ফের প্রোটিয়া ইনিংসে ধস নামান গ্রিন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন প্রথম ইনিংসে ১০.৪ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন।

টেস্ট ক্যারিয়ারে গ্রিন এই প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। ক্যারিয়ারের সেরা বোলিং করার পাশাপাশি ক্যামেরন অন্য একটি সর্বকালীন রেকর্ডও গড়ে ফেললেন মেলবোর্নে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম অজি ক্রিকেটারে পরিণত হন তিনি।

 

 

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit