মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

বড়দিনে হামলার কোনও হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইজিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে  তিনি একথা জানান।

দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন। সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা জানি এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশে একসঙ্গে বসবাস করি। মুসলমান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তেমনিভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের অনুষ্ঠান একইভাবে পালন হয়ে থাকে। তাদের উৎসবেও যেকোনো সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াব।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit