রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’ ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার  পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’ ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

দায়িত্ব আরও বেড়ে গেলো: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতা পর তিন বার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো।’

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সুশৃংখল ও স্বতঃস্ফূর্ত ছিল দাবি করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগে অপরিহার্য উল্লেখ করে কাদের বলেন, ‘শেখ হাসিনার কোনও বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হতে পারেন। আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’

এসময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সব সদস্য, চার যুগ্ম সাধারণ সম্পাদক, আট সাংগঠনিক সম্পাদক, কয়েকজন সম্পাদক ও উপদেষ্টা পরিষদের দুজন সদস্য। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit