রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
পরিবার বাঁচাতে “অন্তরঙ্গ’ দৃশ্যে অভিনয় কোরীয় অভিনেত্রীর হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দাবি থেকে সরছে না ইরান জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

এখন তথ্যপ্রযুক্তির ব্যবহারে ৯০ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে : আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘একসময় পুলিশের তদন্ত ছিল সোর্সনির্ভর। এখন তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে প্রায় ৯০ ভাগ মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। একইসঙ্গে পুলিশের কার্যক্রমে ব্যাপক গতি এসেছে।’আজ শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনন্য অবদান রয়েছে। তারা তাদের মেধা, মনন ও শ্রম দিয়ে বাংলাদেশ পুলিশকে তিলে তিলে গড়ে তুলেছেন। অবসর গ্রহণের পরও তারা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।’

তিনি বলেন, ‘আপনারা চাকরি জীবনে অক্লান্ত শ্রম দিয়ে দেশের সেবা করেছেন, এখন অবসরের পরও ক্লান্তিহীনভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন।’তিনি সমিতির সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মেস বয়দের মাঝে শিক্ষার আলো ছড়ানোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সভায় সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কর্মরত ৩ পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান স্মৃতি পুরস্কার এবং নির্যাতনের শিকার নারী ও শিশুর সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রফেসর এনামুল হক লিলি-ড. এম এনামুল হক পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া, পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪২ জন্য মেধাবী শিক্ষার্থীকে সমিতি পরিচালিত ‘মরহুম মহীউদ্দিন আহমদ চৌধুরী-এম সহীদুল ইসলাম চৌধুরী শিক্ষা বৃত্তি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৪ মেধাবী শিক্ষার্থীকে সমিতির ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড’ ও কেসি মল্লিক-মায়া শিক্ষা ফান্ড থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit