রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : রাত তখন আনুমানিক দেড়টা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দরজাহীন এক কুঁড়েঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ত্রিশোর্ধ্ব এক নারী। আচমকাই সেখানে হানা দেয় বিশাল আকৃতির এক বাঘ! কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের মধ্যে ওই নারীর মাথা কামড়ে ধরে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যায় হিংস্র জন্তুটি।

শিউরে ওঠার মতো এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কানহা জাতীয় উদ্যানের খাপা রেঞ্জের অন্তর্গত পাররাপুর বাইগাটোলা গ্রামে। জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের এই গ্রামে রবিবার ভোরে বাঘের শিকার হন সুগনি বাই ধুরভে নামে নারী।

পরিবারের আর্তনাদ শুনে স্থানীয়রা মশাল নিয়ে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে বাঘটি তাকে প্রায় ৩০০ মিটার দূরে টেনে নিয়ে যায়। পরে মানুষের সাড়া পেয়ে মুমূর্ষু সুগনিকে ফেলেই জঙ্গলে পালায় বাঘটি।

মাথায় গুরুতর জখম অবস্থায় ভুক্তভোগীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাফার জোনের সহকারী পরিচালক আশিস পান্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের পর বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

বন বিভাগ জানিয়েছে, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এলাকায় খাঁচা বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

জনপ্রতিনিধিদের অভিযোগ, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এই আদিবাসী পরিবারের ঘরের দরজাও ছিল না। সম্প্রতি চিতাবাঘ ও বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় সবাইকে রাতে দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বনদপ্তর।

 

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit