মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ফাইনাল সন্তুষ্টি দিতে পারেনি ফ্রান্স ভক্তদের মনে। সেটাই স্বাভাবিক; কেননা টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৩(৪)-৩(২) ব্যবধানে হেরেছে তাদের দল। তবে ফাইনাল আবারও মাঠে গড়ানোর দাবিতে পিটিশন জারি করেছেন তারা। তাতে সই করেছেন ২ লাখেরও বেশি মানুষ।

‘মেসঅপিনিয়নস’ নামে একটি অনলাইন প্লাটফর্মে পিটিশন খোলা হয়েছে। পিটিশনটির নাম- ‘রেফারিকে পুরোপুরি কিনে নেওয়া হয়েছে, পেনাল্টি কখনোই ছিল না+দ্বিতীয় গোলের সময় ফাউল করা হয় এমবাপ্পেকে!!!! ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। ’

পিটিশনটি ইতোমধ্যেই সর্বোচ্চ সই করা পিটিশনের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে। ৫ লাখ সই হয়ে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে। সেই পেজে ইতিমধ্যে কমেন্টের বন্যা বয়ে গেছে। ‘রেফারি দুর্নীতিগ্রস্ত’, ‘রেফারি খুবই সন্দেহজনক ছিল’ এমন মন্তব্যে লিখেছেন অনেকেই।  

আর্জেন্টিনার পাওয়া প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে ফেলে দেন উসমান দেম্বেলে। কিন্তু ফ্রান্স সমর্থকদের দাবি, দি মারিয়া পরে যাওয়ার পেছনে দেম্বেলের কোনো সংস্পর্শই ছিল না। আরেকটি হলো আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আগে ফাউল করা হয়েছিল এমবাপ্পেকে। রেফারি তা এড়িয়ে যান। ভিএআর এখানে হস্তক্ষেপ না করায় আরও অবাক হন ফ্রান্স সমর্থকরা ‍

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit