মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মেসির গোলটি ‘অবৈধ’ ছিল না- প্রমাণ দিলেন ফাইনালের রেফারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দ্বিতীয় গোল নিয়ে চলছে বিতর্ক। ফরাসি গণমাধ্যমে অভিযোগ উঠেছে- ওই গোলের সময় আর্জেন্টিনার দুই বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিলেন। যে কারণে গোলটি বাতিল করার দাবি উঠেছে। ভুল রেফারিংয়ের জন্য রেফারি সিমন মার্চিনিয়াকের বিরুদ্ধে অনলাইন পিটিশন তৈরি করে সাক্ষর চলছে। কিন্তু গোলটি কি আসলেই অবৈধ?

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ফাইনালের রেফারি সিমন মার্চিনিয়াক। পোল্যান্ডের এই রেফারি দেশে ফিরে নিজ শহর প্লোক-এর মেয়রের কার্যালয়ে সংবর্ধনা পেয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমের কাছে মার্চিনিয়াক বলেন, মেসির গোল মোটেও অবৈধ ছিল না। বরং তিনি দাবি করেন যে, কিলিয়ান এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন।

প্রমাণ হিসেবে মোবাইল ফোনে ম্যাচের একটি ছবি দেখিয়ে ৪১ বছর বয়সী এই রেফারি বলেন, ‘আমি বলব ফরাসি সংবাদমাধ্যম বোকার মতো কাজ করেছে। কিছু জিনিস তাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কাছে এমন একটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের গোলের সময় ওদের ৭জন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিল। ‘

ফিফার আইন অনুযায়ী, গোলের মুহূর্তে কোনো খেলোয়াড় মাঠে ঢুকে পড়লেই গোল বাতিল হয় না। যদি মাঠে ঢুকে পড়া খেলোয়াড়েরা গোলের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে বা প্রভাব রাখে- তখনই সেই গোল বাতিল হয়। কিন্তু মেসির গোলের সময় মাঠে ঢুকে পড়া আর্জেন্টিনার খেলোয়াড়েরা অনেক দূরে ছিলেন। মার্চিনিয়াকও বলেছেন, এ নিয়ে কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি।

তিনি বলেন, ‘আমার কাছে খেলোয়াড়দের প্রতিক্রিয়াটাই সবচেয়ে বড়। ম্যাচ শেষে অলিভিয়ের জিরু এসে আমার সঙ্গে হাত মেলাল। উগো লরিস, কিলিয়ান এমবাপ্পেরা হাত মেলাল, ধন্যবাদ দিল। ওদের কেউ রেফারিং নিয়ে কোনো অভিযোগ জানায়নি। আমাদের পারফরম্যান্সের দিক থেকে ফাইনাল নিখুঁত ছিল না। কিছু ছোটখাটো বিশৃঙ্খলা হয়েছে। তবে আমি আমার মতো করে সামলে নিয়েছি। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit