মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে সাবেক ফুটবল কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রোলান্ড বুচার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলে বুচার কাজ করবেন ডেসমন্ড হেইন্সের সঙ্গে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে অপরজন হচ্ছেন প্রধান কোচ। ফিল সিমন্স পদত্যাগ করার পর আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন আন্দ্রে কোলে।

বার্বাডোজে জন্ম নেওয়া বুচার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। অবসর নেওয়ার পর বড় একটি সময় কাটিয়েছেন ফুটবল কোচ হিসেবে। কাজ করেছেন আর্সেনালে, ছিলেন সাবেক লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গেও।

বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, গত সোমবার বোর্ড পরিচালকদের সভায় নিশ্চিত হয় বুচারের নিয়োগ।

প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে বুচার ইংল্যান্ডের হয়ে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন ১৯৮০-৮১ মৌসুমে। কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়ে ২৭৭টি প্রথম শ্রেণি ও ২৭১টি লিস্ট এ ম্যাচ খেলার পর তিনি কোচিং শুরু করেন।

শুধু ক্রিকেট নয়, সম্পৃক্ত হন ফুটবল কোচিংয়েও। উয়েফা ‘বি’ ব্যাজধারী কোচ তিনি। ২০০০ থেকে ২০০১ পর্যন্ত বারমুডা জাতীয় ফুটবল দলের কোচও ছিলেন। ২০০৪ সালে যোগ দেন বারবাডোজে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ক্রীড়া পরিচালক হিসেবে।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit