মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ভারতের বোলিং তোপে দিশেহারা টাইগাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে তৃতীয় দিনে শুরু থেকেই চাপে বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে কিছুটা আশার সঞ্চার হয় লিটন দাস ও জাকির হাসানের ব্যাটে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জাকির তুলে নেন ফিফটি, তাতে লিডও নেয় বাংলাদেশ। কিন্তু এরপরেই অঘটন। ফিরে যান সাজঘরে ফিরলেন জাকির।

ধীর গতিতে বেশ ভালোই এগোচ্ছিলেন জাকির-লিটন। এমন সময় উমেশ যাদবের আউটসাইড অফের বলটা কাট করতে গিয়ে সিরাজের হাতে ধরা পড়েন। ১৩৫ বলে ৫১ রান করেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই ওপেনার। এর পরই বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শুন্য রানে বিদায় নেন তিনি।

এর আগে তৃতীয় দিনের শুরুই বাজেভাবে হয় বাংলাদেশের। দিনের শুরুতে ৫ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শান্তর বিদায়ের পর নাম্বার তিনে ব্যাট করা মুমিনুল হকও পাননি রান। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রান করে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার।

লাঞ্চ বিরতির মিনিট পাঁচেক আগে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯ রান করে বিদায় নেন তারকা এই ব্যাটার। এর আগে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন টাইগার অধিনায়ক। 

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit