ডেস্ক নিউজ : তিন আয়াত পড়ার পর ভুলে অন্য সুরা পড়া প্রশ্ন : নামাজে কিরাত পড়াকালীন তিন আয়াতের পর যদি ভুলে অন্য সুরায় চলে যায়, তাহলে নামাজের বিধান কী?
এনামুল হক, মুরাদনগর, কুমিল্লা
উত্তর : নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে ইমাম নিজের ভুল বুঝতে পারলে লোকমার অপেক্ষা না করে রুকুতে চলে যাবে। লোকমা মানে ইমামের পেছন থেকে কোনো মুসল্লি ইমামের ভুল শুধরে দেওয়া। ইমামের জন্য লোকমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা উচিত নয়।
(হিন্দিয়া : ১/৭১, কেফায়াতুল মুফতি : ৩/৪৫৯, ফাতাওয়ায়ে রহিমিয়া : ১/১৫৫)
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০