সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

নওগাঁয় ১৮৬ কোটি ব্যায়ে ৩৭ কিলোমিটার মহাসড়কের উদ্বোধন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার নওহাটা- চৌমাসিয়া-রাজশাহী অংশের ৩৭ কিলোমিটার উন্নয়নকৃত মহা সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নওগাঁ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সহ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মালেক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, রাজশাহী-নওগাঁ-চৌমাশিয়া(আর-৬৮৫) মোট ৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৮৬ লক্ষ টাকা। এর মধ্যে নওগাঁ অংশে উন্নয়নকৃত ৩৭ কিলোমিটার সড়কে ব্যায় হয়েছে ১৮৬ কোটি টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit