শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

কালিয়াকৈরে চেক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর কালিয়াকৈর উপজেলার হল রুমে বুধবার দুপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ও জি.আর বরাদ্দের চেক এবং শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় অনুষ্ঠানে ৫৬টি পরিবারের মধ্যে ৫৬ লক্ষ ১৯ হাজার টাকার চেক, ৪ হাজার ৯শ জনকে কম্বল, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারে মধ্যে ২২হাজার ৫০০ টাকা চেক, দুর্ঘটনা নিহত পাঁচ ব্যক্তি পরিবারের মধ্যে ১লক্ষ টাকার চেক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উৎসব উদযাপন উপলক্ষে ২৪টি গির্জায় ১২মেট্রিক টন চাল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলায় চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস  অধ্যাপিক জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসরিন আরা পোষণসহ বিভিন্ন কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit