বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

তোমাকে পুরো দুনিয়া ভালোবাসে: মেসিকে ব্রাজিল সুপারস্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ নিয়ে দেশে পৌঁছেছেন মেসিরা। সারা বিশ্বজুড়ে এখনো চলছে মেসি-বন্দনা। মেসিকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের খেলোয়াড়রাও। এবার মেসির বন্দনায় গা ভাসিয়েছেন ব্রাজিলের সুপারস্টার দানি আলভেস। তারকা এ ডিফেন্ডার আলভেস দীর্ঘসময় ধরে বার্সেলোনায় মেসির সতীর্থ ছিলেন। দুজনের বোঝাপড়াও দারুণ। ৩৯ বছর বয়সি এ তারকা ছিলেন এবারের ব্রাজিল দলেও। খেলেছেন একটি ম্যাচ।

মেসিকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আলভেস বলেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা তোমাকে ভালোবাসে। তোমাকে পুরো দুনিয়া ভালোবাসে। কারও কথায় কর্ণপাত করো না। পরিবারকে নিয়ে সময়টাকে উপভোগ করো। তোমাকে অভিনন্দন জানাই।’আলভেস আরও লেখেন, ‘ব্রাজিলিয়ান ও দক্ষিণ আমেরিকান হিসেবে আমি বুঝি, এটি শুধু একটি ট্রফি নয়; এরচেয়ে বেশি কিছু। ফুটবল চিরস্থায়ী হোক। যারা খেলাটাকে ভালোবাসে তার দীর্ঘজীবী হোক।’

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit