মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

তবুও শীর্ষে ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। দীর্ঘ তিন যুগ পর এই সোনার হরিণটি তাদের হাতে ধরা দিয়েছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর বিশ্বকাপ মঞ্চে সৌদি আরবের বিপক্ষে হেরে দলটি কিছুটা ব্যাকফুটে চলে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। দলের ধারাবাহিকতা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা ফুটবলের চূড়ায় নিয়ে গেছে তাদের। ঠিক যখন বিশ্বকাপ জয় করে আনন্দের বন্যায় ভাসছে মেসির দল, তখন তাদের জন্য দুঃসংবাদ দিল ফিফা। প্রতিবার বিশ্বকাপের পরপরই ফিফা র‌্যাংকিং প্রকাশ করে। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। বরং বিশ্বকাপের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে নেইমারের দল ব্রাজিল।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল দলটি। বিশ্বকাপে ব্রাজিল জিতেছে ৩টি ম্যাচ। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা।আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ট্রফি ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বর দল হতে পারেনি। আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারতো যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারতো নির্ধারিত সময়ের ভেতর কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়।

আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে ক্রোয়েশিয়া। তারা ১০ম স্থান থেকে এ লাফে ৭ম স্থানে উঠে এসেছে।

অন্যদিকে বিশ্বকাপে অংশ না নিয়েও ৮ম স্থানে অবস্থান করছে ইতালি। বিশ্বকাপের দুই হট ফেবারিট পর্তুগাল ৯ম ও স্পেন ১০ম স্থানে রয়েছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দল ছিল মরক্কো। তারা তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ র‌্যাংকিংয়ে পৌঁছেছে। ১১ নম্বরে অবস্থান করছে আফ্রিকান লায়ন্সরা।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit