মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ঢাকা টেস্টে নাসুম, বাদ এবাদত-বিজয়-শরিফুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। আর এ উপলক্ষ্যে শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

চট্টগ্রাম টেস্টে দলে থাকলেও ঢাকায় থাকছেন না এবাদত হোসেন। পিঠের চোটের কারণে চট্টগ্রাম টেস্টের ২য় ইনিংসে একটি বলও করতে পারেননি এবাদত। 

এছাড়া বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।

তবে দলে রয়েছেন তাসকিন আহমেদ। পিঠের ব্যথায় ভুগছেন সাকিবও। সেক্ষত্রে মিরপুর টেস্টে সাকিব বোলিং না করলে টেস্ট অভিষেক হতে পারে নাসুম আহমেদের। 

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল হেরেছে ১৮৮ রানে। তাতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে লোকেশ রাহুলের দল।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও খেলতে পারবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েন রোহিত। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতের নেতৃত্বে ছিলেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিবেন রাহুল।

ঢাকা টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড-

জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit