মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার

ম্যারাডোনাকে স্মরণ করে পেলের আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিন বিশ্বকাপ জেতা ফুটবলার পেলে তার বন্ধু ম্যারাডোনাকে স্মরণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারাডোনার স্মরণে পেলে লিখেছেন, ‘দিয়েগো এখন নিশ্চয়ই হাসছে।’ ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা।  

এদিকে শুধু ম্যারাডোনাকেই স্মরণ করেননি পেলে। মেসিরও প্রশংসা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

এর আগে নেইমার-সুয়ারেজ-পেদ্রিরা মেসিকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপ ট্রফি জেতায় মেসিকে অভিবাদন জানিয়েছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার। বন্ধুর উদ্দেশে লেখা এক টুইটে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘শুভ কামনা ভাই।’ তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন আকুণ্ঠ। এমবাপ্পেকে নিয়ে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি গোল্ডেন বলও জিতেছেন। কাতার বিশ্বকাপে মেসি ৭ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন।    

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit