বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে -রেলপথ মন্ত্রী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এরফলে ভারত, নেপাল ও ভুট্রান এবং বাংলাদেশ এই পথ দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে। রবিবার দুপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উন্নয়ন প্রকল্প পরিদর্শণ শেষে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের সাংবাদিকদের এসব কথা জানান রেলপথ মন্ত্রী।

এসময় তিনি আরো জানান, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী পুরন করতে আগামী জুন থেকে চিলাহাটি-ঢাকা রেলপথে একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। এর আগে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন রেলপথ মন্ত্রী।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী ছাড়াও রেলের উর্দ্ধতন কর্মকর্তা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স এর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit