মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

জাতিসংঘের শরণার্থী দূতের পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের পদ ছাড়লেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ২০০১ সালে ইউএনএইচসিআরে কাজ শুরু করেন যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী জোলি। ২০১২ সালে তিনি সংস্থাটির বিশেষ দূত হন।

জোলি বলেছেন, আমি বিশ্বাস করি ইউএনএইচসিআর অনেক কিছুই করেছে। বিশেষ করে জরুরি সহায়তার মাধ্যমে জীবন বাঁচিয়েয়েছে এই সংস্থা।’পদত্যাগের ঘোষণা দিয়ে ৪৭ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে পোস্টে বলেন, ২০ বছরের বেশি সময় কাজ করার পর আমি সংস্থাটির দায়িত্ব ছাড়ছি।

তিনি লিখেছেন, শরণার্থীরা হলেন তারা যাদের আমি সবচেয়ে বেশি প্রশংসা করি এবং আমার বাকি জীবন তাদের সঙ্গে কাজ করার জন্য নিবেদিত। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জোলি বলেন, আমি এখন এমন সংস্থাগুলোর সঙ্গে কাজ করব যাদের নেতৃত্ব আরও বেশি সরাসরি প্রভাব ফেলে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জোলির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, অ্যাঞ্জেলিনা জোলি অক্লান্ত পরিশ্রম করেছেন। ৬০টিরও বেশি ফিল্ড মিশন চালিয়েছেন। এসবের মধ্য দিয়ে তিনি মানুষের দুঃখ কষ্টের গল্প তুলে ধরেছেন।জোলি এখন আরও বিস্তৃত মানবিক ও মানবাধিকার ইস্যুতে নিযুক্ত হবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit