শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পাকা রাস্তা সংলগ্ন তিলাই নদীর পাড় বর্ষা মৌসুমে ভেঙ্গে পড়বে

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৪০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ঘুঘুজান নামক স্থানে তিলাই নদী সংলগ্ন রাস্তাটি আগামী বর্ষা মৌসুমের আগে সংরক্ষণ না করলে নদীতে বিলিন হয়ে যাবে রাস্তাটি। ফুলবাড়ী মহাসড়কে সংযোগ শিবনগর হয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার রাস্তাটির যেমন বেহাল অবস্থা তেমনি ঘুঘুজন নামক স্থানে প্রতিবছর রাস্তা সংলগ্ন পাড় তিলাই নদীতে ভেঙ্গে যাচ্ছে। তিলাই নদী থেকে পাড়ের উচ্চতা প্রায় ২০ ফিট। ইতি মধ্যে ১০০ থেকে ১৫০ ফিট পাড় তিলাই নদীতে বিলিন হয়ে গেছে।

শিবনগর ইউপির ২৮৫ দাগের জমির মালিক মোঃ আব্দুর রহমান এর ঐ সম্পত্তি। স্থানীয় শতশত সাধারণ জনগন ও ছোটখাট যানবাহন প্রতিদিন চলাচল করে ঐ রাস্তা দিয়ে। বর্তমান ঐ এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। বর্ষা মৌসুমে মূল পাকা রাস্তাটি তিলাই নদীতে বিলিন হয়ে গেলে ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ফুলবাড়ী হতে সৈয়দপুর যাতায়াতের বিকল্প একমাত্র ঐ রাস্তাটি।

শিবনগর ইউপির ঘুঘুজান এলাকার মোঃ বুলবুল এর সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিলাই নদীর ধার ভেঙ্গে পড়ছে। বর্তমান এমন অবস্থা দাড়িয়েছে বর্ষা মৌসুমের আগে এটি সংরক্ষণ করা অতি জরুরী। আগামী বর্ষা মৌসুমের আগে এটি সংরক্ষণ করা না হলে রাস্তাটি নদীতে বিলিন হয়ে যেতে পারে রাস্তাটি। এ ব্যাপারে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit