সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

শেষ বিশ্বকাপটা মেসির জেতা উচিত: জামাল ভূঁইয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ৩২ দলের কাতার বিশ্বকাপে শিরোপার দৌড়ে টিকে আছে দুই দল। গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে হারিয়ে ৮ বছর পর আবারও ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আর প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে এমবাপ্পের ফ্রান্স। 

যোগ্য দল তো বটেই, রোববার (১৮ ডিসেম্বর) শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা দুই দলই মুখোমুখি হচ্ছে বলে মত ফুটবলবোদ্ধাদের। এমন এক হাইভোল্টেজ ফাইনালে কারা জিততে পারে- এমন প্রশ্নের জবাবে জামাল ভূঁইয়া বলেন, ‘ফাইনালে দুই সেরা দল ট্রফির লড়াইয়ে নামছে। দুই দলেরই ফিফটি ফিফটি সুযোগ দেখছি। তবে আপনারা জানেন, মেসি আগেই ঘোষণা দিয়েছেন কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। ফলে আমি মনে করি শেষ বিশ্বকাপ হিসেবে মেসিরই জেতা উচিত।’

ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জিতলেও এখনও বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ফুটবল জাদুকর লিওনেল মেসির। পাঁচটি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত শিরোপার খোঁজে সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। ২০১৪ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে এবার তারা বেশ আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠে গেছে আকাশী-সাদারা। 

প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা এতদূর আসতে পারবে তা খুব বেশি লোক কল্পনাও করতে পারেনি। এ হারে আলবিসেলেস্তেদের জন্য প্রতিটি ম্যাচ হয়ে ওঠে নকআউট। যেখানে টানা পাঁচ জয়ে এখন ফাইনালের মঞ্চে লিওনেল স্ক্যালোনির দল।

ফিনিক্স পাখির মতো আর্জেন্টিনার এ জেগে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার জয় পাওয়া পাঁচ ম্যাচের চারটিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। গোল ছাড়াও আছে ৩টি অ্যাসিস্ট।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপে সমর্থন দিচ্ছিলেন জন্মভূমি ডেনমার্ককে। বিশ্বকাপের ডাকহর্স ভাবা হচ্ছিল ডেনিশদের। তবে গ্রুপপর্বের বাধা পেরোতে পারেনি তারা। 

এদিকে ‘গোল্ডেন বুটের’ দৌড়ে এমবাপ্পের সঙ্গে আছেন লিওনেল মেসি, আলভারেজ এবং এমবাপ্পের সতীর্থ অলিভিয়ের জিরুদ। এমবাপ্পে ও মেসি ৫টি করে গোল দিয়েছেন আর জিরুদ ও আলভারেজের গোল সংখ্যা ৪। জামাল ভূঁইয়া মনে করেন, সবারই সম্ভাবনা আছে। তবে ফাইনালে যে গোল পাবে সেই এবারের ‘গোল্ডেন বুট’ জিতবেন।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এভাবে নির্দিষ্ট করে কাউকে বলা যায় না। তবে আমার মতে, ফাইনালে যে গোল দেবে সেই গোল্ডেন বুট জিতবেন। মেসি-এমবাপ্পের সঙ্গে আলভারেজের সুযোগ আছে এই পুরস্কার জেতার।’

আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে আর্জেন্টিনার। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit